March 3, 2026, 2:48 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

রাজশাহীতে পলাশ মেম্বার হত্যা মামলার আসামি রাজিব গ্রেফতার

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

​ ​রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চাঞ্চল্যকর মোশারফ হোসেন পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত রাজিব দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) এলাকার মোশাব্বর হোসেনের ছেলে।

​র‍্যাব জানায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টার দিকে শিতলাই বাথানবাড়ী গ্রামে ভিকটিম পলাশ মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সাথে তর্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।

​গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন (২৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে, দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিল। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি রাজিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *