March 3, 2026, 11:43 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

রাজশাহীতে অবৈধ পুকুর ভরাট বন্ধে প্রশাসনের অভিযান- এলাকাবাসীর স্বস্তি

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী নগরীতে অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শাজাজিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে গাইপুকুর নামে পরিচিত একটি পুরাতন পুকুরের ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পুকুরটি সম্প্রতি মাটি ফেলে ভরাট করা হচ্ছিল, যা পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থী।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা খাতুন জানান, হারুপুর মৌজার একটি দাগে প্রায় ৪৫ শতাংশ জমিজুড়ে দীর্ঘদিনের একটি পুকুর রয়েছে। জমির মালিক শিল্পপতি মুকুলের ছোট ভাই মোঃ বাবু কোনো অনুমোদন ছাড়াই পুকুরটি ভরাট করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয় এবং মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এলাকাবাসীর দাবি এটি একটি পুরাতন জলাধার, যা স্থানীয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। যদিও মালিকের দাবি, আরএস ও খতিয়ানে জমিটি আমবাগান হিসেবে উল্লেখ রয়েছে। তবে জনমত ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এলাকাটিতে এটি একমাত্র পুকুর হওয়ায় ভরাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা পুকুরটি রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ফরহাদ আলি জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, নগরীতে জলাধার রক্ষা না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির সংকট এবং পরিবেশ বিপর্যয় বাড়বে। তাই অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *