• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪
শিরোনামঃ
মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়: বেলকুচি পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, মামলার প্রধান আসামী সৈকত গ্রেফতার

Reporter Name / ৯৭ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

< রংপুর অফিসঃ রংপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী সিমিয়ন হাসদা সৈকতকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ভিমপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সৈকত ভিমশহর সোনাপুর গ্রামের সুরেন হাসদা’র ছেলে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, ২০২২ সালে ফেসবুকে ভুক্তভোগী যুবতীর সাথে পরিচয় হয় সৈকতের। দীর্ঘদিন মোবাইল ফোনে কথা বলায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৪ জানুয়ারী দুপুরে ওই যুবতীর ফাঁকা বাড়িতে এসে সৈকত বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই যুবতী বিয়ের জন্য চাপ দিলে সৈকত গালিগালাজ করাসহ ভুক্তভোগী যুবতীর একাধিক অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে জয়পুরহাট থেকে সৈকতকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামী সৈকতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com