March 3, 2026, 1:21 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

মোহনপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ই ফেব্রুুয়ারি বিকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব- আর -রশিদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপির জেলা সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর পবা-মোহনপুর -৩, আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী (ধানের শীষ প্রতীক) এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, সবাই ভেদাভেদ ভুলে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে প্রতীকে ভোট দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা আব্দুল কাদের, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপি,
সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওর্য়াড ওর্যায়ের বিএনপির নেতা বৃন্দ ও জনসাধারণেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *