March 3, 2026, 11:41 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

মাত্র দুই মাসে নন্দীগ্রামের মানবিক ইউএনও আরিফুল ইসলাম রেখে গেলেন দক্ষতার স্বাক্ষর

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ এসেছিলেন, দেখলেন এবং রেখে গেলেন প্রতিভার স্বাক্ষর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে নিয়মিত বদলী প্রক্রিয়ার অংশ হিসেবে সারাদেশের ন্যায় বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামেরও বদলী অর্ডার হয়েছে। তিনি গত ৩০শে সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে অদ্যাবধি পর্যন্ত মাত্র দুই মাসের দায়িত্ব পালনে তিনি রেখেছেন অনেক প্রতিভার স্বাক্ষর। তার দক্ষ নেতৃত্ব, উন্নয়নমূলক কার্যক্রম আর মানবিক গুনের সমন্বয়ে স্বল্প সময়ে তিনি নন্দীগ্রাম উপজেলাবাসীর হৃদয়ে পৌঁছেছেন। যার সুফল নন্দীগ্রাম উপজেলাবাসী পেতে শুরু করেছে মাত্র। তিনি তার দক্ষ নেতৃত্ব, মানবিক গুণাবলী আর দায়িত্বশীল পেশাদারিত্বের মধ্য দিয়ে দুই মাসের দায়িত্ব পালনে নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরকে একটি স্বচ্ছ, সুন্দর ও পরিষ্কার পছিচ্ছন্ন চত্বরে পরিণত করেছেন। উপজেলা স্টাফ কোয়ার্টার চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজটিও করেছেন অত্যন্ত দক্ষ হাতে। উপজেলা শিশু পার্কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন রাইড স্থাপন করেছেন। এছাড়াও উপজেলা চত্বরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার, নন্দীগ্রাম হাটে পশু জবাইয়ের জন্য নিরাপদ কসাইখানা নির্মাণ কার্যক্রমসহ আরো কিছু উন্নয়নমূলক কাজ করেছেন।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৩৬ব্যাচের কর্মকর্তা হিসেবে খুলনা জেলারর দিঘলিয়া উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলী হয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন। গত ১লা ডিসেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা হতে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম কে খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পদে পদায়ন করে যোগদানের আদেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *