March 3, 2026, 3:49 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

মাগুরায় ককটেল সদৃশ্য বস্তুকে ঘিরে উত্তপ্ত নির্বাচনী মাঠ, আতঙ্কে এলাকাবাসী

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ককটেল সদৃশ্য বস্তুকে ঘিরে নির্বাচনী মাঠে নতুন করে উত্তপ্তের সৃষ্টি হয়েছে, সেই সাথে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)বিকেলে
মাগুরা পুলিশ লাইন এশিয়া মহিলা কলেজ সংলগ্ন মাঠে মাগুরা পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপি’র এক নির্বাচনী জনসভা চলছিল। বিকালের দিকে চলা এ জনসভার কাছাকাছি স্থানে শামীম শেখের বাড়ির বিপরীতে একটি মেহেগুনি বাগানে জনসভায়স্থলে যাওয়া এক যুবক ককটেল সদৃশ্য বস্তুতি দেখতে পায়। পরে ওই যুবক ৯৯৯ ফোন দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সাগর মোল্লা বলেন, ‘আমি বিকাল ৫ টার দিকে নির্বাচনী জনসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখনই বাগানের ভিতরে লাল টেপ মোড়ানো বস্তুটি দেখতে পাই। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সাথে সাথে ৯৯৯-এ ফোন করি। পরে মাগুরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।’

সাথে সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বস্তুটি উদ্ধার করে। মাগুরা সদর থানার এসআই কামরুজ্জামান জানান, উদ্ধার করা বস্তুটি ককটেলের সাদৃশ্যপূর্ণ এবং সেটি লাল কস্টেপে মোড়ানো ছিল। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জনগণকে আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ জানাচ্ছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *