March 3, 2026, 6:31 pm
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ বাঘা মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণার শুরু করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাঘা মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে তিনি বাঘা থানা মোড়ের নির্বাচনী প্রধান কার্যালয় টি উদ্বোধন করেন।
বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর ফয়সাল তূর্য সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এরপর উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়নের নওটিকা, আরিফপুর, বাজিতপুর এলাকার বাড়ি ও মোড়ে মোড়ে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন আবু সাইদ চাঁদ।
এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা যায়।