March 3, 2026, 1:21 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

বাঘায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা শাখা।

সংস্থাটির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ৩ টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রায় ২০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিট কার্যনির্বাহী সদস্য ও সাবেক যুব প্রধান জুনাইদ হান্নান, সোলাইমান রকি, ইউনিট কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন, রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জাকারিয়া ইকবাল।

এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ও উপজেলা ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *