March 3, 2026, 5:15 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

বাঘায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতীকবরাদ্দের পর থেকেই বাঘা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।

এ সময় তারা বর্তমান সরকারের আমলে হওয়া বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত এক নেতা বলেন, “আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তারা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া দিচ্ছেন। ইনশাআল্লাহ, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে বিপুল ভোটে ধানের শীষের জয় হবে।”

পথসভা ও গণসংযোগের সময় সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। এ সময় এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে তাদের নানা সমস্যা নিয়ে কথা বলছেন নেতারা এবং সরকার গঠনের সুযোগ পেলে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন।

মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা কালে বাঘা থানা বিএনপির অন্যতম নেতা রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, থানা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহম্মেদ সালাম, বাঘা থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুবদল নেতা মো: রাব্বি হোসেন সহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *