• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫১
শিরোনামঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

বাঘাতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: জুলাই সনদ বাস্তবায়নের আলটিমেটাম।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী / ৯৯ Time View
শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার আয়োজনে এ গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঘা শাহী মসজিদের তেঁতুলতলায় অবস্থিত দলটির দলীয় কার্যালয়ের সামনে থেকে গণ মিছিলটি বের হয়ে থানা মোড়, আম চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. নাজমুল হক, শুরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল্লাহ আল মামুন নূহু।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা পৌর জামায়েতের আমির সাবদার হোসেন, উপজেলা জামায়েতের প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, বাঘা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সবুজ আলী সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশ থেকে সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জনগণের গণভোটের রায় কার্যকর করতে হবে। জনগণের মৌলিক প্রত্যাশা পূরণে কালক্ষেপণ করা হলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com