March 3, 2026, 10:37 am
মাইনুল ইসলাম বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাকেরগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় বি-রিভার ক্যাফেতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি সহকারী অধ্যাপক বশির উদ্দিন এবং বাকেরগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা নুরুল হক, বাকেরগঞ্জ উপজেলা মিডিয়া বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আলামিন ।
বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।