March 3, 2026, 9:29 am

শিরোনাম :
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর! রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল

বাকেরগঞ্জে বিএনপি’র সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, নিউজ পোর্টালে ও বিভিন্ন মহলে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় নিয়ামতি বন্দরবাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক বেল্লাল হোসেন হাওলাদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী কে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নিয়ামতি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জবেদ আলী খান গণমাধ্যম একটি বক্তব্য দিয়েছেন নিয়ামতি সি,এন,বি ডিগ্রী কলেজের জমিতে সোহের ফরাজীর নেতৃত্বে একটি দোকান ঘর নির্মাণ করা হয়েছে। যে বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে কারণ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সোহেল ফরাজী তার কর্মস্থান সৌদি আরবে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, আমাদের সভাপতি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করেছেন। নিমতি বন্দরে মাছের বাজারের টল ঘর, বাজারের সড়ক সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তাঘাট উন্নয়নে সোহেল ফরাজী ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ টাকার কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্নের অপচেষ্টা চালাচ্ছে।
সোহেল ফরাজি ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার পর থেকে ইউনিয়নে দখলদার, ভূমিদস্যু, চাঁদাবাজদের নানা অপকর্মে তিনি বাধা দিয়ে আসছেন তাই তারা এখন সোহেল ফরাজির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে অপপ্রচার বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *