March 3, 2026, 11:42 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

বাকেরগঞ্জে প্রবাসীর ঘরে ডাকাতি, ঘটনা কাউকে না বলার জন্য ঘরের সবাইকে কোরআন শপথ করান ডাকাত দল

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক লেবানন প্রবাসীর বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যাওয়ার সময় পরিবারের সদস্যদের কোরআন শরীফ হাতে শপথ করিয়ে ঘটনাটি প্রকাশ না করার হুমকিও দেয় তারা।
ঘটনাটি ঘটেছে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে, লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে।

পরিবারের সদস্যদের দাবি, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ৭-৮ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় ৪০ মিনিট ধরে তারা বাড়ির ভেতরে তাণ্ডব চালিয়ে রাত ৩টার দিকে পালিয়ে যায়।

লিটন গাজীর বৃদ্ধা মা জানান, “হঠাৎ কয়েকজন মুখোশধারী ঘরে ঢুকে আমার মুখ চেপে ধরে। কিছু বুঝে ওঠার আগেই হাত-পা বেঁধে ফেলে। অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। আমরা কথা বলতে গেলে মারধর করে।”

প্রবাসীর স্ত্রী বলেন, “দরজায় শব্দ পেয়ে কে জানতে চাইলে তারা জোর করে দরজা ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্র দেখিয়ে যা কিছু আছে বের করে দিতে বলে। নাক, কান ও গলায় থাকা সব স্বর্ণালঙ্কার খুলে দেই। আলমারি ও সুকেসের চাবি দিতে দেরি করায় আমাকে চড়-থাপ্পড় মারে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। এমনকি মাটির ব্যাংকের টাকাও ছাড়েনি।”

তিনি আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় ঘরের সবাইকে কোরআন শরীফ হাতে ধরিয়ে শপথ করায়—এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। এতে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

ঘটনার সময় বাড়িতে লিটন গাজীর বৃদ্ধ মা, স্ত্রী ও ছোট মেয়ে উপস্থিত ছিলেন। প্রবাসে অবস্থানরত লিটন গাজী বিষয়টি জানতে পেরে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *