March 3, 2026, 6:17 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

বাকেরগঞ্জে গণভোট বিষয় সাংবাদিকদের সাথে পিআইডির মতবিনিময় সভা

মাইনুল ইসলাম বরিশালঃ

গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ভোটার উদ্বুদ্ধ করনে বাকেরগঞ্জে বিভিন্ন কর্মরত সাংবাদিকদের সাথে তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মঙ্গলবার বেলা ১১ টায়
উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস ( পিআইডি) র আয়োজনে এমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিচার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তন্ময় হালদার, প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান ( রোমান)।
এছাড়াও মত বিনিময় সভায় বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করে।

অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের দায়িত্ব কর্তব্য বিষয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বক্তৃতারা জানান, আসন্ন গনভোট অতি নিকটে অথচ এখন পর্যন্ত গ্রাম পর্যায়ের অধিকাংশ সাধারণ ভোটার গণভোটের মৌলিক সুফল সম্পর্কে জানে না।
মত বিনিময় সভায় অনেকেই তুলে ধরেন সরকারী ভাবে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় গনভোটের প্রচার প্রচারনা চালালেও তৃনমুল পর্যায়ের ভোটারেরা গনভোটের সুফল সম্পর্কে এখনো জানেনা।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জানান, গনভোট সম্পকে ভোটারদের কাছে মৌলিক তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তিনি বলেন, নতুন রাস্ট্র বিনির্মানে কেন গনভোট হচ্ছে সে বিষয়ে ভোটারদের বুঝাতে হবে।

তিনি বলেন, গনভোটের ব্যালটে দুটি অপশন হ্যা,এবং না রয়েছে। এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে গন ভোটে হ্যা এর ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ,তাই সাংবাদিকদের মাধ্যমে যাতে গনভোটের মৌলিক ধারণা সাধারণ ভোটারদের কাছে পৌছায় সে বিষয়ে তথ্য অফিসের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *