March 3, 2026, 4:57 pm
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৫(শেরপুর- ধুনট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের মনোনয়নপত্র জমা দিয়েছেন । ২৯ ডিসেম্বর ( সোমবার) দুপুর ২ টায় সহকারি রিটার্নিং অফিসার ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর নিকট তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কে,এম মাহবুবুর রহমান হারেস, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি,বিএনপি নেতা পিয়ার হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরো শাহ আলম পান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শহর বিএনপির মামুনুর রশিদ আপেল,শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, শহর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন প্রমুখ