March 3, 2026, 3:49 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

বগুড়া-৩ আসনে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত করতে চাইলে দাঁড়িপাল্লার বিকল্প নেই -আসিফ মাহমুদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দূর্নীতি চাঁদাবাজ মুক্ত করতে চাইলে দাঁড়িপাল্লা মার্কার কোন বিকল্প নেই। আপনারা দাঁড়িপাল্লার সাথে হ্যাঁ ভোটে ভোট দিবেন। আপনারা বিগত ফাসিবাদীর সময়ে শুধুমাত্র জেলার পরিচয়ের কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশের কোন জেলাকে আঞ্চলিক বৈষম্যের শিকার করা যাবে না। ইতিমধ্যে আমি স্থানীয় সরকারের দায়িত্বে থাকাকালীন আপনাদের বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করার উদ্যোগ গ্রহন করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। আপনাদের বগুড়া ষ্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে কাজ সম্পন্নের পথে। তবে আপনারা জানেন আমরা খুব কম সময় পেয়েছি সেই জন্যই আবারও আপনাদের মাঝে আবার এসেছি যদি ১১ দলীয় জোট আপনাদের সমর্থন পেয়ে ক্ষমতায় যেতে পারি তাহলে আমাদের অনেক স্বপ্ন আছে। তিনি আরও বলেন, আমরা জানি আপনাদের কি কি সমস্যা আছে, আপনাদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে বগুড়ার সান্তাহার পৌরসভায় রেলওয়ে যানজট মুক্ত করতে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। আমরা দুপচাঁচিয়া পৌরসভায় যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চাই। আপনাদের এই অঞ্চলের কর্মস্থানের বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আপনারা যদি বগুড়া-৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে আমাদের সকল কমেন্টমেন্ট বাস্তবায়ন করবো। গতকাল শনিবার সকালে আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে “মার্চ ফর দাঁড়িপাল্লা” নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহেরকে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরিচয় করিয়ে দেয়। নির্বাচনী জনসভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওঃ মমতাজ উদ্দিন, হাফেজ আব্দুন নূর, বগুড়া-৩ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রাথী নূর মুহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনূছ আলী, সহকারী সেক্রেটারী মাওঃ আব্দুল জোব্বার, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আবিদ, কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক মোবাশ্বের আলী, জামায়াত নেতা আহসান হাবীব পল্টু, ফরিদুল হক, আহসান হাবীব তুহিন, আদমদীঘি উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারী রেজওয়ানুল হক, এ্যাড. সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, এনামুল হক, এ্যাড. সোহেল, বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারী সাদ্দাম হোসেন,আদমদীঘি উপজেলা ছাত্র শিবের সভাপতি নকিব আরমান, সেক্রেটারী আব্দুস সালাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *