March 3, 2026, 8:27 am

শিরোনাম :
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর! রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল

পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান আগাছানাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় আলেপনুর বেগম (৫৪) নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান আগাছানাশক দিয়ে বিনষ্ট করায় আইনগত ব্যবস্থার জন্য ইউএনও বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। ২৫ ফেব্রুয়ারী তিনি ওই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেপনুর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর মৌজার ২ একর জমি বৈধ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দির্ঘ্যদিন ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। হঠাৎ জমি নিজেদের দাবী করে চকবিষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে হাসান আলী (৩০), শফিকুল ইসলাম (৫৫), ইমরান (৩৫) ও হোসেন (৩০) তাদের দলবল নিয়ে জমির মালিক আলেপনুরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এছাড়াও উল্লেখিত ব্যক্তিরা গত ২২ ফেব্রুয়ারী ওই জমিতে বিষ প্রয়োগ করিয়া ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আলেপনুরের ২ একর জমিতে নতুন রোপিত বোরো ধান বিনষ্ট হয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। বিষয়টি জানতে পেয়ে ওই নারী কৃষক ২৫ ফেব্রুয়ারী সকালে ঘটনা স্থলে গিয়ে জমির ধান বিনষ্ট হয়ে গেছে বলে দেখতে পান। এমতবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম এবিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছেন এবং স্থানীয় নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে যাঁচাইপূর্বক গ্রাম আদালতে মাধ্যমে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *