March 3, 2026, 6:17 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন

নওগাঁ  প্রতিনিধি :

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নওগাঁ শাখার ব্যানারে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে এসে দুপুর ১২টা পযন্ত অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নওগাঁর সভাপতি হৃষিকেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আব্দুল্লাহ আল এরশাদ, হারুন অর রশিদ, শামসুজ্জামান রতন, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক প্রমূখ। বিক্ষোভ সমাবেশে এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এসময় আন্দোলনকারীরা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যহীন বেতন কাঠামোর দাবি জানাচ্ছেন। কিন্তু এ সরকার পে-স্কেল দিতে নানা টালবাহানা শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সরকারি কর্মচারীরা যে বেতন পায় দিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, সরকার বিভিন্ন দাবি মেনে নিলেও কর্মচারীদের পে-স্কেল দিচ্ছে না। তাই এবার সরকারি কর্মচারীরা দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন এবং বেতন বৈষম্য দূর করেই ঘরে ফিরবে। দ্রুত দাবি না মানলে নির্বাচন বয়কটের ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *