March 3, 2026, 3:20 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নন্দীগ্রামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শারিরীক সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০শে নভেম্বর (রবিবার) বাদ যোহর নন্দীগ্রাম দক্ষিণপাড়া দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা মসজিদে উক্ত খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতামাজগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা মজিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাশেম আলী, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া পরিচালনা করেন নন্দীগ্রাম দক্ষিণপাড়া দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসার শিক্ষক ও অত্র মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মোঃ আল আমিন হোসেন।
দোয়া শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থী এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *