March 3, 2026, 11:42 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মেহেদী হাসান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক সেলিম ফল ভান্ডারে ২ হাজার টাকা, কাইয়ুম ফল ভান্ডারে ৩ হাজার টাকা,
বাংলা দই মিষ্টি ঘরে ৬হাজার টাকা,
ফটিক কনফেকশনারীতে ৩ হাজার টাকা,
আরব আলী হোটেলে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের সঠিক সংরক্ষণে অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন পণ্য বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানা গেছে।
এ সময় সহকারী পরিচালক মেহেদী হাসান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য তিনি সকল ব্যবসায়ীকে সতর্ক করেন এবং ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও সচেতনতা ও সতর্কতা লক্ষ্য করা যায়। সচেতন মহল মনে করছেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের নিয়মিত তদারকি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মিলন হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং মিলন হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নরুনবী, সাংগঠনিক সম্পাদক আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, মিলন হোসেন আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিল। তাকে পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, একজন নিরীহ কিশোরকে রাতের অন্ধকারে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, অথচ এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি এটি অত্যন্ত দুঃখজনক। আমরা থানা পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে নন্দীগ্রাম থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। মিলন হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নরুনবী বলেন, মিলনের পরিবার আজ শোকাহত। আমরা তাদের পাশে আছি। খুনিদের গ্রেপ্তার না করলে শুধু থানা নয়, আমরা বগুড়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ও ঘেরাও করবো। ছাত্রসমাজ অন্যায়ের বিরুদ্ধে আপস করবে না।
বক্তারা আরও বলেন, মিলন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামের ওই কিশোরকে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে কর্মসূচি শেষে নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, যার মধ্যে থানা ও এসপি অফিস ঘেরাও অন্তর্ভুক্ত থাকবে।

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নাটোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার পিছনে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কায় দুইজন গুরুতর আহত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়ক নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতালের সামনে
এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, সিংড়া উপজেলার আমিনুল ইসলামের ছেলে
অটোরিক্সা চালক নুরনবী (১৭), অপরজন নীলফামারী জেলার নীলফামারী থানার সওদাগর পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে
কার-ড্রাইভার আবু তালেব। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি অটোরিকশা যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইত্রো ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *