March 3, 2026, 12:01 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাট-পত্নীতলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী হয়েছে। ধামইরহাট উপজেলার ৫৩টি ভোট কেন্দ্রের সকল কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৮০৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ৫৪ হাজার ৫৭৩ ভোট। আর ৫৩টি কেন্দ্রে কোন এজেন্ট খুজে না পাওয়া গেলেও ঈগল প্রতিক নিয়ে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।
অপরদিকে পত্নীতলা উপজেলার ৭১টি ভোট কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতিক নিয়ে সামসুজ্জোহা খান পেয়েছেন ৭৯ হাজার ৪২১ ভোট, পক্ষান্তরে দাড়িপাল্লা প্রতিক নিয়ে জামায়াতের ইঞ্জিনিয়ার এনামুল হক পেয়েছেন ৭৪ হাজার ৬৪২ ভোট। পত্নীতলায় ছোট ব্যবধানে জিতলেও ধামইরহাটের বড় ভোটের ব্যবধান ধানের শীষকে হারিয়ে দেয় জামায়াতের দাড়িপাল্লা। এছাড়াও পোষ্টাল ব্যালটে ভোটও যোগ করে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা এখন সময়ের অপেক্ষা। বিজয় উল্লাসে না মেতে সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার প্রশান্ত চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *