March 5, 2026, 5:49 pm

শিরোনাম :
বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন

নওগাঁ শহরে পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের হরিজন সুইপার কলোনিতে অভিযান চালায়। অভিযানে মৃত ভানুর ছেলে মনিরের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

অভিযান চলাকালে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। পরে কলোনির প্রতিটি বাসায় তল্লাশি চালানো হয় এবং কিছু পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান- নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সদর মডেল থানার ওসি নিয়ামুল হক,ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিবসহ পুলিশের বিশেষ অভিযান দল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *