June 13, 2026, 10:53 pm

শিরোনাম :
সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের নওগাঁয় অনুষ্ঠানিক উদ্বোধন বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

নওগাঁ শহরে পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের হরিজন সুইপার কলোনিতে অভিযান চালায়। অভিযানে মৃত ভানুর ছেলে মনিরের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

অভিযান চলাকালে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। পরে কলোনির প্রতিটি বাসায় তল্লাশি চালানো হয় এবং কিছু পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান- নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সদর মডেল থানার ওসি নিয়ামুল হক,ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিবসহ পুলিশের বিশেষ অভিযান দল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *