March 3, 2026, 2:11 pm
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. শেখ মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল হক রতন-এর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জননেতা জাহিদুল ইসলাম ধলু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মামুনুর রহমান রিপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডন, সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা এবং সাধারণ সম্পাদক আ স ম আর কাফি।
এসময়য় বক্তারা বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এর আগে সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।