March 3, 2026, 12:50 pm
নওগাঁ প্রতিনিধি : রমজান মাস উপলক্ষে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা প্রাণিসম্পদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় জেলা প্রাণিসম্পদ অফিসার মো. মাহফুজার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ অন্যান্যরা অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একজন ক্রেতা সুলভ মুল্যে ২ হালি ডিম ২৮ টাকা ও ১ লিটার দুধ ৭০ টাকায় কিনতে পারবেন। আগামী ২৫ শে রমজান পর্যন্ত প্রতিদিন ২০০ লিটার দুধ ও ১৫০০ পিচ ডিম বিক্রি করা হবে। এছাড়াও সপ্তাহে দুইদিন সুলভ মুল্যে মাংস বিক্রি করা হবে।