March 3, 2026, 6:33 pm

শিরোনাম :
পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের আয়োজন কমিনিউটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার যুগ্ম আহবায়ক আমিনুল হক এর সঞ্চলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার আহবায়ক আরমান হোসেন, সদস্য সচিব রাফি রেজওয়ান, মূখ্য সংগঠক সাদনান সাকিব, মূখ্যপাত্র মেহেদী হাসান প্রমূখ সহ জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় জেলা ১১টি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৃনমুল মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিচিত সভা শেষে সকল সদস্যদের সক্রিয় অংশ গ্রহণে ব্যালট পেপারের মাধ্যমে গণভোটের ডেমো অনুষ্ঠিত হয়। পরে বিপ্লবী গান ও কবিতা পরিবেশে শহিদ ওসমান বীন হাদী’র বিচারের দাবিতে ” জাস্টিস ফর মার্চ ও পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তি মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *