March 3, 2026, 2:12 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁয় “ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সদর “উপজেলা বিএনপির করণীয় শীর্ষক” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় “ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে সদর “উপজেলা বিএনপির করণীয় শীর্ষক” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা জাহিদুল ইসলাম ধলু।
“উপজেলা বিএনপির করণীয় শীর্ষক” উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। মতবিনিময় সভায় নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা, খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, ওবাইদুর হক সাবু, তিলেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোকসেদুল ইসলাম, হাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ মোহাম্মদ জাহিদ দিপু, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিটু, শিকারপুরের আব্দুল মান্নান, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন, দুবলহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, শৈলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাতাব হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চঞ্চল, বলিহার বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পিটু খান, কিত্তিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিদ্যুৎসহ প্রতিটি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *