March 3, 2026, 2:12 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে নওগাঁয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বাইপাস সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৫(সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব সহ প্রায় ৩ হাজার নেতৃবৃন্দ। সবার মাথায় ছিলো বিজয়ের ক্যাপ। এসময় বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *