March 3, 2026, 12:50 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁর রজাকপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রজাকপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় সারাদেশে চলমান বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের অংশ হিসেবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নওগাঁর রজাকপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপি পরিবারের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এতে অংশ নেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারা দেশের মানুষের দোয়ার ঢল নেমেছে। আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শফিউল আযম ভিপি রানা, নূরে ই আলম মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাহহার মোল্লা তুফানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *