March 3, 2026, 8:29 am

শিরোনাম :
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর! রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল

ধামইরহাটে ম্যারাথন সাইকেল র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত। ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাটের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫ উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ফ্লোলিনা দিতি হাসদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম, জাকস ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, মোঃ ইসমাইল হোসেন, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক (অব:) এসসি আলবার্ট সরেন, সহকারী অধ্যাপক আবুল বয়ান মো. আব্দ্জ্জুাহের, ট্রেড ইন্সট্রাক্টর মোঃ সাইদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মারজানুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ বোরহান উদ্দীন ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন খন্দকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে আকর্ষণীয় ছিল উন্নয়ন মেলা ও মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মেলায় জাকস ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *