June 14, 2026, 2:15 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

ধামইরহাটে ভিক্ষুকদের নিয়ে বনভোজন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

সমাজের বৃত্তবানরা অসহায়দের যেখানে খোজই রাখে না, সেখানে ভিক্ষুকদের নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছে নওগাঁর ধামইরহাটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। ২৬ ডিসেম্বর দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরিবহনের মাধ্যমে ৬০ জন ভিক্ষুকদের নিয়ে আলতাদিঘী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। দিঘীর পাড়ে তাদের পেটপুরে মাংস-বিরিয়ানি দিয়ে দুপুরের খাওয়া প্রদান করেন সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও সদস্যগণসহ আগত অতিথিবৃন্দ। ভোজন শেষে নারী ভিক্ষুকদের জন্য বালিশ বদল ও পুরুষ ভিক্ষুকদের জন্য হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। এ সময় সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী,ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, নিরব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন,মানবসেবার সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান, নুর আলম প্রমুখ।
মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ বলেন,‘ মানুষ মানুষের জন্য, এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সাল থেকে এই সংগঠরে মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মান, রমজানে রোজাদারদের ইফতারি, বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্রদের ছাগল বিতরণের পাশাপাশি ২০২১ সালে ভিক্ষুকদের প্রতি মাসে মাছ-মাংস-পোলাও খাইয়ে থাকি। এই কার্যক্রমের ৪ বছর পূর্তি হওয়ায় তাদের নিয়ে বনভোজনের আয়োজন করেছি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম নির্মানসহ আরও ভালো কিছু কর্মসূচি হাতে নিতে চাই।’
ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘মানবের সেবা করা একটি মহত কাজ, যেটি আল্লাহ পছন্দ করেন, ব্যতিক্রমী এই কর্মকান্ডে রাসেলসহ সংগঠনের সকলকে সাধুবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *