March 3, 2026, 6:16 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

ধামইরহাটে বিএনপিমনোনীত এমপি পদপ্রার্থী সামসুজ্জোহা খানের মনোনয়ন জমা৷

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন -২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত
৪৭/নওগাঁ-২(ধামইরহাট-পত্নীতলা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামসুজ্জোহা খানের পক্ষে মনোনয়ন ফরম জমা প্রদান করা হয়েছে। আজ ২৯ ডিসেম্বর বিকেলে ধামইরহাট উপজেলা বিএনপি,যুবদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী এর নিকট নমিনেশন জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধামইরহাট উপজেলা শাখার সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক জনতার চেয়ারম্যান শামিম কবির মিল্টন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনা ইয়াসমিন, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *