• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৬ Time View
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আড়ানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে পলাশবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান।‘ এ সময় তিনি বলেন, ‘দেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপি ও আওয়ামীলীগ, জামায়াত দেশের স্বাধীনতা চায়নি, তারা আওয়ামীলীগের চেয়েও ভয়ংকর।’
আড়ানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পরভীন পলি, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কে.এম.এস মুসাব্বির শাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক আবু জাফর। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com