March 3, 2026, 10:51 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক প্রতিপাদ্যে ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিসিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি (এম.আই.পি.এস) প্রকল্পের আওতায় ৪ ডিসেম্বর বেলা ১১ টায় একটি র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ধামইরহাট পৌর সদরস্থ্য চাইনিজ রেস্টুরেন্ট ‘টু-ব্রস’ এ ওয়েভ সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট পিএফজি’র ধামইরহাটের উপদেষ্টা সাবেক পৌর প্রশাসক মাহবুবার রহমান চৌধুরী চপল। পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজির এ্যাম্বাসেডর মো. আব্দুর রউফ মন্ডল, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আকতার, পৌর বিএনপির সহ-মহিলা বিষয়খ সম্পাদক শাহিনা ইয়াসমিন, সাবেক নারী কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস কবিতা, আদিবাসী নারী নেত্রী ডলি দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *