• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে প্রতিশ্রুতিবদ্ধ বগুড়ার শেরপুরে উপজলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name / ১৬৬ Time View
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

শহিদুল ইসলাম শাওন,শেরপুর ( বগুড়া) প্রতিনিধি : দীর্ঘ দিনের মান-অভিমান,দুঃখ-বেদনা,ক্ষোভ-হিংসা সবকিছুকে দূরে ঠেলে দলের দুর্দিনে ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ কে বিজয়ী করতে এক মঞ্চে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শেরপুর শহরের ভিটিটিআই মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এক যৌথ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ। উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে,এম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপি সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com