March 3, 2026, 6:16 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

থার্টি ফাস্ট নাইট পালনে দলীয় নেতাকর্মীদের নিষেধাজ্ঞা খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগ কোরআন খতম ও দোয়া মাহফিল।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । ৩০ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির খেজুরতলা স্থল দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়
শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা,দোয়া মাহফিল ও কোরআান খতম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু,যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, শহর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন প্রমুখ। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেরপুর উপজেলা বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে। তিনি আরও জানান,উপজেলার সকল মসজিদ,মাদ্রাসা,হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা,মন্দিরসহ বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসানালয়ে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই কঠিন শোকের দিনে কোন আনন্দ উল্লাস হবে না
যারা থার্টি ফাস্ট নাইটের নামে আনন্দ উল্লাস পালন করবে এতে আমাদের দলের কোন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *