March 3, 2026, 2:12 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

নওগাঁ প্রতিনধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

আাজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা ড্যাবের সভাপতি ডা. ইস্কেন্দার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি দেওয়ান ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপিপি সাব্বির আহম্মেদ, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম।

নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু বলেন, নওগাঁ-৫ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *