March 3, 2026, 10:38 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রির্পোটারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বাদ যোহর শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, কেএম খায়রুল বাশার ও যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, অভি, আহসান হাবীব, রিয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, হৃদয়, ইমন, রনি,নাইম, সহ-সাধারণ সম্পাদক ডেভিট, জনি, সহ সাংগঠনিক সম্পাদক রিশান, দপ্তর সম্পাদক সোহান ইসলাম, শহর ছাত্রদলের সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্য সচিব সোহাগ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *