March 3, 2026, 4:53 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

ঝিনাইদহে আদিবাসী জেলের উপরে নৃশংস হামলা আসাদুজ্জামান

বিশেষ প্রতিনিধিঃ সোমবার (১লা ডিসেম্বর) আনুমানিক দুপুর ২ঘটিকায়, ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের আদিবাসী জেলে সুফলের উপরে নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আদিবাসী জেলে সুফল স্থানীয় হুমোদ্দার বিলে মাছ ধরতে গেলে, একই এলাকার হরিপুর গ্রামের আকবারের ছেলে আজিবার তার উপরে অতর্কিত হামলা করে।

সুফলের স্ত্রী শান্তা বলেন,
“আমরা আদিবাসী জেলে। খালে-বিলে মাছ ধরে খাই। আমার স্বামী হুমোদ্দার বিলে মাছ ধরতে গেলে আজিবার তার উপরে হামলা করে। সে আমার স্বামীকে খুব মেরেছে। আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে, দা দিয়ে মাথায় কোপ মেরেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
সুফলের মা বলেন আমরা আদিবাসী। আমরা অসহায়। আমার ছেলের উপরে এই হামলার বিচার চাই। আমার ছেলে কে শেষ করে ফেলেছে। আমি মা হয়ে সন্তানের উপরে নৃশংস সন্ত্রাসী হামলার বিচার চাই। প্রশাসনের লোকদের কাছে আমি আকুতি জানাচ্ছি। ঘটনা সম্পর্কে সুফলের প্রতিবেশী শাহাজাহান বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। সুফল খুবই ভালো ছেলে। আমরা স্থানীয়রা এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আজিবার আওয়ামী লীগের দোসর। অতীতেও সে অত্র এলাকায় নানা অপকর্ম করেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করছি।”

এদিকে, এবিষয়ে মামলার কাজ চলমান বলে জানান ভুক্তভোগী সুফলের বড় ভাই সোমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *