March 3, 2026, 9:29 am
রংপুর অফিস
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে র্যালী হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে এনসিপি জেলা আহ্বায়ক আল মামুনের নেতৃত্বে রংপুর জিলা স্কুল থেকে র্যালীটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এনসিপি নেতৃবৃন্দরা জুলাই গণঅভ্যূত্থানে গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য চব্বিশে গণঅভ্যূত্থান হয়েছিল। গণঅভ্যূত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছিল। সেই সংগঠনের আজ এক বছর পূর্তি হলো। আমরা চাই যে আকাঙ্খা নিয়ে গণঅভ্যূত্থান হয়েছিল, তা সকলে মিলে বাস্তবায়ন করুক।