March 3, 2026, 1:02 pm
মোঃ শামীম আহমেদঃ
ঢাকা রাজধানীর বনানী কড়াইল এলাকায় বিটিসিএল কলোনির কর্মকর্তা ও কর্মচারীদের জড়িয়ে একটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকাশিত ওই সংবাদটিকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তারা বলছেন, একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র ব্যক্তিস্বার্থ হাসিলে এই ভুয়া তথ্য ছড়িয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা রাজধানীর বনানী কড়াইল এলাকায় বিটিসিএল কলোনির কর্মকর্তা ও কর্মচারীদের জড়িয়ে একটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। প্রকাশিত ওই সংবাদটিকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তারা বলছেন, একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র ব্যক্তিস্বার্থ হাসিলে এই ভুয়া তথ্য ছড়িয়েছে।
বিটিসিএলের আইটি অ্যান্ড বিল্ডিং কোয়ার্টার নগর শাখার বার্তাবাহক মো: শহীদুল ইসলামসহ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক শীর্ষ নেতা মো: খোরশেদ আলম ও মো: মিল্টন মিয়া দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসলেও কেবল তাদের সম্মানহানি করতে এই ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি সাধারণ কর্মচারীদের। এমনকি এ ঘটনায় নেপথ্যে থাকা চাঁদাবাজ চক্রের এমন কর্মকাণ্ডে তাদের শাস্তির দাবি জানানো হয়।
বিটিসিএল সাধারণ কর্মচারীরা জানান, তথ্য যাচাই না করে মনগড়া সংবাদ পরিবেশন করায় সংশ্লিষ্ট পোর্টাল ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ ও মানহানির অভিযোগে আইনি নোটিশ প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কোনো ধরনের ব্ল্যাকমেইল বা অপপ্রচারের কাছে তারা নতিস্বীকার করবেন না এবং সত্য প্রতিষ্ঠায় তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।