• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ

Reporter Name / ১৯২ Time View
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

গাজীপুর প্রতিনিধিঃ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান এই শোকজ নোটিশ দেন।এম মঞ্জুরুল করিম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ উঠে যে, গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে ধানের শীষের ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, এম. মঞ্জুরুল করিম রনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পূর্বে গাজীপুর সদরের সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লাসহ বিভিন্ন এলাকায় শোক সভার নামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার প্রচারণা চালাচ্ছেন। ফেসবুক পেজ দৃষ্টে দেখা যাচ্ছে যে, আপনি বিভিন্ন ধরনের প্রোগামে অংশগ্রহণ করে কৌশলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন। উক্ত প্রচার প্রচারণার ফেসবুক লিংক, ভিডিও এবং স্ক্রিনশর্ট অত্র কমিটির গোচরীভূত হয়েছে। এই প্রার্থীর প্রচার প্রচারণা সুস্পষ্টভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৩, ১৬, ১৮, ২৭ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘনের সামিল। এই অভিযোগের বিষয়ে কেন উনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে বিষয়ে উনার কোনো বক্তব্য থাকলে আগামী রোববার সকাল সাড়ে ১১ টার সময় গাজীপুরের সিভিল জজ অতিরিক্ত আদালতে স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য উনাকে নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বলেন, আমিও শোকজের নোটিশের বিষয়টি শুনতেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com