March 3, 2026, 11:44 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে বিএনপি’র দোয়া মাহফিল

তন্ময় দেবনাথ রাজশাহীঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা বিএনপির কার্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ মহানগর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ৩১ দফা সংবলিত লিফলেট ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ছিল। কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তিনি প্রচার-প্রচারণা না চালানোর সিদ্ধান্ত নেন।

এ সময় মিনু বলেন, বাংলাদেশের আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় আমরা কোন গণসংযোগ কর্মসূচি চালাতে পারি না। আমাদের মন অত্যন্ত খারাপ, আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আমরা দেশনেত্রীর সুস্থতা কামনায় শুধু দোয়া মাহফিল করব। কোন গণসংযোগ কর্মসূচি হবে না। এই কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।

এরপরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সেক্রেটারি মাহফুজুর রহমান রিটন, সহসভাপতি এ্যাড ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং দপ্তর সম্পাদক সৈকত পারভেজ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *