March 3, 2026, 2:29 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

আগামীর বাকেরগঞ্জ হবে চাঁদাবাজি ও পার্সেন্টেজমুক্ত —হাত পাখার গণমিছিলে মুফতি সৈয়দ ফয়জুল করিম

মাইনুল ইসলাম বরিশালঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তবে তিনি বাকেরগঞ্জকে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, “যুবকই দেশের শক্তি। আমাদের লক্ষ্য হলো বেকারদের কেবল চাকরির পেছনে ঘোরানো নয়, বরং তাদের সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা।” নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জের কাউকে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ কোন ভাতা পেতে ভোগান্তির শিকার হতে হবে না। এমনকি বাকেরগঞ্জগঞ্জ হবে পার্সেন্টেজমুক্ত। সরকারি উন্নয়নের বরাদ্দের ১০০ টাকার কাজে শতভাগ কাজ হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমিছিলটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড টিএন্ডটি সড়ক থেকে শুরু করে ডাক বাংলো মোড়, বাকেরগঞ্জ বন্দর, সদর রোডসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এসে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। গণমিছিলে অংশ নেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *