March 3, 2026, 11:42 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

অভয়নগর ভূমি অফিস সহকারী দেলোয়ারের হয়রানীর শিকার ভুক্তভোগীরা- অনৈতিক কর্মকাণ্ডে জন জনদূর্ভোগ চরমে

মতিন গাজীঃ অভয়নগর উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ার হোসেনের হয়রানীর শিকার হচ্ছে ভুক্তভোগীরা। এতে করে স্থানীয়দের মধ্যে দিন দিন চমর ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, তিনি কাজের ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রেখে অনৈতিক সুযোগ নিচ্ছেন। সমস্যায় পড়ার ভয়ে অনেকেই সরাসরি অভিযোগ করতে পারছেন না। গতকাল বুধবার নওয়াপাড়া বাজারের একজন সনামধন্য ব্যবসায়ী নেতার সাথে অসৌজন্যমূলক আচরন করেন। তার একটি ফাইলে প্রায় ১৫ থেকে ২০দিন বিভিন্ন কাগজ পত্র সংগ্রহের নামে রীতিমত হয়রানী শুরু করেছেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রায় তিন বছর আগে এই অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যখন জমিজমা সংক্রান্ত কাজের জন্য অফিসে যান, তিনি তাদের কাগজপত্রে ছোটখাটো ত্রুটি দেখিয়ে কাজ আটকে রাখেন। বিশেষ করে নামপত্তনসহ অন্যান্য কার্যক্রমে তিনি অনৈতিক সুবিধা নিয়ে কাজ সমাধান করেন।
যারা অনৈতিক সুযোগ দিতে অক্ষম, তাদের কাজ সম্পন্ন হয় না। অভিযোগকারীরা জানান, দেলোয়ার সহকারী কমিশনার ভৃমি কে জানিয়ে দেন যে “এই কাগজপত্রে ত্রুটি আছে, কাজ করলে সমস্যা হতে পারে।” এতে কমিশনার স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এভাবে দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের অনৈতিক কার্যক্রম চলমান। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপুর সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমি দেখছি।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রশাসনিক নজরদারি বাড়িয়ে তাদের অধিকার সুরক্ষা করা যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দেলোয়ারকে এখান থেকে প্রত্যাহার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *