admin
২৭ এপ্রিল ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহ করে জারকিনে মজুদ করার দায়ে মো. হাসান আলী (৪২) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় এই দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত হাসান আলী পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কমলাবাটি গ্রামের বছির উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত বলে জানা গেছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ‘সাপাহার ফিলিং স্টেশন’-এ দেখা যায়, ওই ব্যাংক কর্মকর্তা তার মোটরসাইকেলে পেট্রোল নিয়ে কৌশলে জারকিনে তেল ভরে মজুদ করছিলেন। পুনরায় তিনি মোটরসাইকেলে তেল নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নিয়ম বহির্ভূতভাবে তেল মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে এবং ঝুঁকি নিয়ে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে তাকে এই সাজা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

১০

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

১১

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

১২

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

১৩

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

১৫

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

১৬

হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯।

১৭

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১৮

নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

১৯

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

২০