• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১
শিরোনামঃ
সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল

Reporter Name / ৩০ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী,উপজেলা প্রতিনিধি,নাগেশ্বরীঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসার নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. মোঃ ইউনুস আলীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও তাদের সাফল্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি ডা. মোঃ ইউনুস আলীকে গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীসমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ মুখলেসুর রহমান এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ ইউনুস আলী বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসাকে এই অঞ্চলের একটি মডার্ন ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করতে গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি মাদ্রাসার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আধুনিকায়নে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ মুখলেসুর রহমান ও এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল শিক্ষার্থীদের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। পরিশেষে, ২০২৬ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার সফলতা, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, অভিভাবক এবং সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com