• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৫
শিরোনামঃ
রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী চন্দ্রীমা থানা কমিটির আহবায়ক পারভেজ সদস্য সচিব মামুন

Reporter Name / ২০২ Time View
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহীঃ

শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগর চন্দ্রীমা থানা কমিটির আহবায়ক হলেন মো: ওমর ফারুক আহমেদ পারভেজ সদস্য সচিব মো: মামুন শেখ।
আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগর সদস্য সচিব মো: রফিকুল আলম মৃদুল,আহবায়ক আব্দুল সাত্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সংগঠনটির রাজশাহী মহানগর কমিটির সকলের সিদ্ধান্তে ওমর ফারুক আহমেদ পারভেজ কে আহবায়ক মামুন শেখকে সদস্য সচিব হিসেবে মনোনীত করে তাদের
হাতে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির কপি তুলে দেন মহানগর নেতৃবৃন্দ।
জানা যায়,শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দ্রীমা থানার কমিটিতে স্থান পাওয়া ওমর ফারুক আহমেদ পারভেজ এবং মামুন শেখ ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনির বাসিন্দা।
তারা ছাত্র রাজনীতির মাধ্যমে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি সংগঠনের সাথে থেকে স্বচ্ছতার সাথে কাজ করে আসছেন।
পারভেজ ও মামুন বলেন,আমাদের শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দ্রীমা থানার আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমার উপর নতুন করে এই অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে আমার সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com