• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৩
শিরোনামঃ
রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩

মো: তুহিন ইসলাম আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: / ৪৩ Time View
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং গাঁজা ও ট্যাপেন্টাডল সহ আরও দুই জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত তিন জনকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেছেন।
জানা যায়, আদমদীঘি থানা পুলিশ বিশেষ পৃথক অভিযান চালিয়ে নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক মৃত মনির উদ্দীনের ছেলে মামুনুর হককে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। এছাড়াও অপর পৃথক অভিযানে ১১ পিচ নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উপজেলা সদরের ডহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাদক বিক্রেতা সুমন খান এবং ১শত গ্রাম গাঁজাসহ সান্তাহার ইর্য়াড কলোনীর রায়হান মন্ডলের স্ত্রী মাদক বিক্রেতা ফাতেমা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন জনকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com