• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৫
শিরোনামঃ
রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী / ১২ Time View
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। আদেশ অনুযায়ী, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীকে বোয়ালিয়া মডেল থানায় এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামকে এয়ারপোর্ট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত গত ২২ জুনের বদলি আদেশের পর মঙ্গলবার (২৩ জুন) উভয় কর্মকর্তা নিজ নিজ নতুন কর্মস্থলে দায়িত্ব বুঝে নেন।
এ বদলির মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো বোয়ালিয়া মডেল থানার মতো একটি গুরুত্বপূর্ণ থানায় একজন নারী অফিসার ইনচার্জ দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে তিনি আরএমপির শাহমখদুম ও এয়ারপোর্ট থানার দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নগরবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।
দায়িত্ব পরিবর্তনের আগে উভয় কর্মকর্তা নিজ নিজ থানায় দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন। বিশেষ করে বোয়ালিয়া মডেল থানার মতো গুরুত্বপূর্ণ থানায় ওসি মাছুমা মুস্তারীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, তিনি পেশাদার নেতৃত্ব, বিচক্ষণ আইনগত পদক্ষেপ এবং কার্যকর পুলিশি তৎপরতার মাধ্যমে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিশেষ করে নারী নাগরিকদের মধ্যে এ নিয়োগ নিয়ে আশাবাদ দেখা দিয়েছে। তাদের অনেকেই মনে করছেন, একজন নারী অফিসার ইনচার্জ থাকায় পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ বিভিন্ন সংবেদনশীল বিষয়ে থানায় গিয়ে তারা আরও স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন। এতে ভুক্তভোগী নারীদের পুলিশি সেবা গ্রহণের আগ্রহ ও আস্থাও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
নবনিযুক্ত বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইন সবার জন্য সমান। জনগণের সহযোগিতা নিয়ে বোয়ালিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কাজ করবো। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য। নারী, শিশু ও অসহায় মানুষের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”
এয়ারপোর্ট থানার নবনিযুক্ত ওসি রবিউল ইসলাম বলেন, “নতুন দায়িত্বকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এয়ারপোর্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।”
নগরবাসীর প্রত্যাশা, দুই অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্বে নিজ নিজ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com